আগুনে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার‌কে সহায়তা দি‌লো বান্দরবান রি‌জিয়ন কমান্ডার

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১৮ মে ২০২১, ২৩:৪৩আপডেট : ১৯ মে ২০২১, ১৮:৩১

আগু‌নে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবা‌রের মা‌ঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দি‌য়ে‌ছে বান্দরবান রি‌জিয়ন কমান্ডার মো. জিয়াউল হক। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৩টায় চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার ও ২৪ পদা‌তিক ডি‌ভিশ‌নের জিওসির’র নি‌র্দেশনায় রোয়াংছ‌ড়ির তালুকদারপাড়ার আগু‌নে ক্ষ‌তিগ্রস্ত ৭০ প‌রিবারের মা‌ঝে এ সহায়তা দেওয়া হয়।

এর আগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা প‌রিদর্শন ক‌রেন রি‌জিয়ন কমান্ডার মো. জিয়াউল হক। এ সময় বান্দরবান জোন কমান্ডার, বেতছড়া ক্যা‌ম্পের কমান্ডারসহ সেনা কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

‌সেনাবা‌হিনী জানায়, আগু‌নে ক্ষ‌তিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা ছাড়াও প্র‌তি প‌রিবা‌রের মা‌ঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ এবং লবণ প্রদান করা হয়। এছাড়াও ৭০টি পরিবারের মাঝে ৩শ’ ত্রিশ প্যাকেট ক‌রে সকাল ও দুপু‌রের রান্না করা খাবার সরবরাহ করা হয়।

আগুনে ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার‌কে সহায়তা দি‌লো বান্দরবান রি‌জিয়ন কমান্ডার

‌রি‌জিয়ন কমান্ডার মো. জিয়াউল হক জানান, বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যেকোনও আপৎকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এটি তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। ভ‌বিষ্য‌তেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে জীবনমান উন্নয়ন এবং তাদের যেকোনও প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

প্রসঙ্গত, রোয়াংছড়ি উপজেলার তালুকদারপাড়ার বাসিন্দা থোয়াইহ্লা প্রু মারমার বাড়ির চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এতে ৭০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। বর্তমা‌নে ৭০টি পরিবার তাদের শেষ আশ্রয়স্থল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম