সেতুর রেলিং ভেঙে ট্রাক খালে, শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ মে ২০২১, ২১:১৮আপডেট : ২১ মে ২০২১, ২১:১৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লবণ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে দুলাল মিয়া (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এই ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার টাংঘর পাড়ার মৃত সেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়কের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও এই ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি মালবাহী ট্রাক যাচ্ছিলো। ট্রাকটিতে একটি কোম্পানির লবণ বোঝাই ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জের সোনারামপুরে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় ট্রাকটি। পরে ট্রাক উল্টালে নিচে চাপা পড়া একজনের মরদেহ পাওয়া যায়। এছাড়া এই ঘটনায় ট্রাক চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে খালের পানি শুকিয়ে যাওয়ায় ট্রাকের মালামাল অক্ষত আছে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি মালামালসহ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম