চট্টগ্রাম বন্দরের ৮ নম্বর ইয়ার্ডে কনটেইনারে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ মে ২০২১, ১২:০৯আপডেট : ২২ মে ২০২১, ১২:০৯

চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট-সংলগ্ন ৮ নম্বর ইয়ার্ডে রাখা একটি কনটেইনারে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য জানান।

নিউটন দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৮ নম্বর ইয়ার্ডে রাখা ওই কনটেইনারে সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে ওই কনটেইনারটি ছাড়া আর বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত ঘটে এটি জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে।’

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নন-অ্যানিম্যাল হেলথ্ প্রোডাক্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গত ৯ মে কনটেইনারটি চীন থেকে কেপ ওরিয়েন্ট জাহাজে চট্টগ্রাম বন্দরের নিয়ে আসে। কনটেইনারটিতে ওডিয়াম কার্বোনেট নামে এক ধরনের কেমিক্যাল ছিল। তারা ধারণা করছে, অতিরিক্ত তাপের কারণে কনটেইনার স্লটে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর স্লট হতে কন্টেইনারগুলো সরিয়ে ক্ষতিগ্রস্ত কন্টেইনারটি নিরাপদে ৪ নম্বর গেট সংলগ্ন খালি একটি ইয়ার্ডে নিয়ে আসা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম