টেকনাফে ৫০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ মে ২০২১, ১২:২৮আপডেট : ২৮ মে ২০২১, ১২:২৮

কক্সবাজারের টেকনাফে ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৭ মে) ভোর ৪টার দিকে উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় পাচারকারীকে আটক করা যায়নি।

কোস্টগার্ড টেকনাফ স্টেশান কমান্ডার লে. কমান্ডার এম মিরাজুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একজন ব্যক্তিকে মোটরসাইকেলে সাদা রঙের বস্তা নিয়ে আসতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে টর্চলাইটের আলো এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মেরিন ড্রাইভের পাশে সরু রাস্তা দিয়ে পাচারকারী মোটরসাইকেলে পালিয়ে যায় এবং মোটরসাইকেল থেকে সাদা রঙের বস্তাটি নিচে পড়ে যায়। ফলে পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। পরে পড়ে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৫১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আর জানান, বাংলাদেশ কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম