ডুবে যাওয়ার ১৩ ঘণ্টা পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
১০ জুন ২০২১, ১৮:২৪আপডেট : ১০ জুন ২০২১, ১৮:২৪
image

চাঁদপুরের মতলবে উত্তর মেঘনা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডে থাকা দুই শ্রমিক নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (০৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে মতলব উত্তরের দশানী মোহনপুর এলাকায় বাল্কহেডটি ডুবে যায়। এরপর উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা।

নিহতরা হলেন- বরগুনা জেলার তালতলী এলাকার মিজানুর রহমান (২৫) ও সাজু শিকদার (২৩)। বাল্কহেডের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে নৌপুলিশ।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বালুভর্তি বাল্কহেডটি নোঙর করা অবস্থায় ছিল। হঠাৎ ডুবে যায়। এ সময় বাল্কহেডের ছাদে থাকা দুজন নদীর তীরে উঠতে সক্ষম হয়। তবে কেবিনে থাকা দুজন বের হতে পারেননি। খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেয় নৌপুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং বিআইডাব্লিউটিএর ডুবুরি দল। পরে বিকেল ৩টার দিকে বাল্কহেডের ভেতর থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আমরা আইনি প্রক্রিয়া শেষে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করবো।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী