চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০২১, ১০:৩৯আপডেট : ১৩ জুন ২০২১, ১০:৩৯

টানা কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর চট্টগ্রামে কমতে শুরু করেছে করোনা রোগী শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে শনিবারও ১৫৮ জনের শনাক্তের তথ্য জানানো হয়। এদিকে করোনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামের ছয়টি ল্যাবে ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। নতুন শনাক্ত হওয়া ৬৭ জনের মধ্যে ৪৯ জন নগরীর বাসিন্দা, বাকি ১৮ জন চট্টগ্রামে বিভিন্ন উপজলোর।

সিভিল সার্জন অফিসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৪৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ২৩ জন, এবং চমেক ল্যাবে ছয় জনের করোনা শনাক্ত হয়। এছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০টি নমুনা পরীক্ষা করে তিন জন করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি হাসপাতালের মধ্যে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৮০টি নমুনা পরীক্ষায় ২১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে আট জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৭টি নমুনা পরীক্ষায় ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম