বাবুল আক্তারের দুই সন্তানকে তদন্ত কর্মকর্তার কাছে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুন ২০২১, ২৩:৫৮আপডেট : ১৩ জুন ২০২১, ২৩:৫৮

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দুই সন্তানকে ১৫ দিনের মধ্যে মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তার কাছে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১৩ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের ছেলে আক্তার মাহমুদ মাহির (১২) ও মেয়ে তাবাসসুম (৭) গুরুত্বপূর্ণ সাক্ষী। মামলার প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলা দরকার। আমরা দুইজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু পরিবারেরে লোকজন সহযোগিতা না করায় আজ আমরা আদালতে আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আদালত বাবুল আক্তারের বাবা আবদুল ওয়াদুদ মিয়া ও ভাই হাবিবুর রহমান লাভুকে আগামী ১৫ দিনের মধ্যে মাহির ও তাবাসুমকে হাজির করার নির্দেশ দিয়েছেন।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। গুলি করার পাশাপাশি ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় ছিলেন। হত্যার পর বাবুল আক্তার নিজে নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলা তদন্ত করতে গিয়ে বাবুল আক্তারের সম্পৃক্তা পায় পুলিশ।

এ ঘটনায় গত ১২ মে ৫৭৫ পৃষ্ঠার প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। প্রতিবেদনে পিবিআই বলছে, মিতু হত্যা ছিল কন্ট্রাক্ট কিলিং। বাবুল আক্তারের পরিকল্পনায় এটি সংঘটিত হয়। মিতুকে হত্যার জন্য তিন লাখ টাকার লেনদেন হয়েছে। এরপর একই দিন নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা মোশারফ হোসেন।

এর আগে গত ১০ মে মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ে ডেকে আনা হয় বাবুল আক্তারকে। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন তাকে মিতুর বাবা মোশারফ হোসেনের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত বাবুল আক্তারের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বর্তমানে বাবুল আক্তার কারাগারে রয়েছেন।

আরও পড়ুন:

স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল গ্রেফতার

এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যা: তদন্তের অগ্রগতি জানতে চান হাইকোর্ট

খুনিদের ভাড়া করে পুলিশের সোর্স মুছা, তার গুলিতেই মিতু খুন

পুলিশের সঙ্গে সমঝোতার কথা ভিত্তিহীন: বাবুল আক্তার

আসামি ধরতে না পারায় শেষ হচ্ছে না আলোচিত হত্যা মামলাগুলোর তদন্ত

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী