নদী দিয়ে ভেসে আসলো আরও দুই রোহিঙ্গা সদস্যের মরদেহ

টেকনাফ প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৬:০৫আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:০৫

কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে ভেসে আসা এক শিশু ও নারীসহ দুই রোহিঙ্গা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর তীরে এসকে আনোয়ার প্রজেক্ট ও লেদা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। আর এই নিয়ে শনিবারের নৌকাডুবির ঘটনায় তিন দিনে চার শিশুসহ ছয় জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লাশ দুটি রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা গেলেও তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘নাফ নদী তীরে ভেসে আসা শিশুসহ দুই জনের মরদেহ মরেদহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিনদিনে ছয় জনের মরদেহ উদ্ধার হলো। এরমধ্য, চার জনের পরিচয় মিলেছে।’ উদ্ধার লাশ দুটির ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘মিয়ানমারে পারাপারের ঘটনায় নৌকাডুবিতে রোহিঙ্গাদের আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দালালদের কারণে এ প্রাণহানি ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দালালদের আইনের আওতায় না আনলে এ ধরনের ঘটনা চলমান থাকবে।’

প্রসঙ্গত, গত শনিবার কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের একটি দল মিয়ানমারে যাত্রাকালে নাফ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি