পদায়নের ৫ দিনেই বিজয়নগর থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জুন ২০২১, ২১:২৭আপডেট : ১৭ জুন ২০২১, ২১:২৭
image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় পদায়নের পাঁচ দিনের মাথায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পুলিশ সদরদফতরের এক আদেশে তাকে এপিবিএনে সংযুক্ত করা হয়। এর আগে গত ১২ জুন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বিজয়নগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। তখন তিনি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন সাংবাদিকদের জানান, জনস্বার্থে ওসি লোকমানকে ঢাকায় এপিবিএনে সংযুক্ত করা হয়েছে। আর বিজয়নগরে এখন পর্যন্ত নতুন কাউকে পদায়ন করা হয়নি।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় গত মার্চ মাসে হেফাজতের তিন দিনের (২৬-২৮ মার্চ) সহিংসতার পর জেলা পুলিশে বেশ রদবদল করা হয়েছে। ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা), ওসি লোকমান ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাসহ পুলিশের মোট ২৪ সদস্যকে বদলি করা হয়েছে। লোকমান বাদে বাকিদের সিলেট, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় বদলি করা হয়।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিন ব্রাহ্মণবাড়িয়া শহরসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা চালায় হেফাজতের নেতাকর্মীরা। সহিংসতা চলাকালে তারা সরকারি-বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের হয়েছে। মামলাগুলোর এজাহারে ৪১৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করা হয়। পুলিশ গত আড়াই মাসে অন্তত পাঁচ শতাধিক আসামিকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের