চট্টগ্রামের রাস্তায় হাঁটুপানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুন ২০২১, ১২:০০আপডেট : ১৯ জুন ২০২১, ১২:৫৬

জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রাম নগরবাসীর। টানা বৃষ্টি শুরু হলেই নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। সর্বশেষ শনিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অনেকেই পানিবন্দি হয়ে পড়েন।

শনিবার সকালের বৃষ্টিতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা, মুরাদপুর, ২ নম্বর গেট, হামজারবাগ, মোহাম্মদপুর, শুলকবহর, হালিশহর, আগ্রাবাদ কে-ব্লক, কাপাসগোলা, বাকলিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব এলাকায় হাঁটুর ওপরে পানি ওঠে। হালিশহর, মুরাদপুর এলাকায় সবচেয়ে বেশি পানি উঠেছে। ওই এলাকায় সকালে কোমর পরিমাণ পানি জমে যায়। তবে এবার জলাবদ্ধতা দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পানি নেমে গেছে।

চট্টগ্রামের রাস্তায় হাঁটুপানি হালিশহর এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, ‘বৃষ্টিতে এই এলাকায় হাঁটুপানি জমেছে। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। জলাবদ্ধতার কারণে বাসাবন্দি হয়ে পড়েছেন এই এলাকার বাসিন্দারা।’

একই কথা জানিয়েছেন চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা আবুল কালাম। তিনি বলেন, ‘রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকালে আবাসিকের ভেতরে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতার কারণে গত কয়েকদিন ধরেই হাঁটু পানি মাড়িয়ে বাসা থেকে বের হতে হচ্ছে। আজ সকালেও হাঁটু পানি মাড়িয়ে অফিসে এসেছি।’

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সকাল ৯টায় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ সময় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম