লক্ষ্মীপুরের ছয় ইউপিতেই আ.লীগ প্রার্থীরা জয়ী

লক্ষ্মীপুর প্রতিনিধি
২১ জুন ২০২১, ২২:২০আপডেট : ২১ জুন ২০২১, ২২:২০

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সব কয়টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন।

সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

বিজয়ীরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে মির্জা আশরাফুর জামান রাসেল, হাজীরহাটে নিজাম উদ্দিন, চরফলকনে মোশারফ হোসেন বাঘা, রামগতি উপজেলার চরবাদামে শাখাওয়াত হোসেন জসিম, চরপোড়াগাছায় নুরুল আমিন ও চররমিজে মুজাহিদুল ইসলাম দিদার।

একই দিন লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন হয়েছে। এতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৮৬ ভোট।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী