নোয়াখালীতে নতুন করে লকডাউনের আওতায় এলো যেসব এলাকা

নোয়াখালী প্রতিনিধি
২৪ জুন ২০২১, ২১:৩৪আপডেট : ২৪ জুন ২০২১, ২১:৩৪

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয় ইউনিয়নে চলমান লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে নতুন করে বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর, একলাশপুর ইউনিয়ন এবং চৌমুহনী পৌরসভা লকডাউনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল ৫টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, তিন ধাপে এ জেলায় ২১ দিন কঠোর লকডাউন বাস্তবায়ন হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চলমান লকডাউনের সময়সীমা সাত দিন বাড়ানো হয়েছে। নতুন করে বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়ন এবং চৌমুহনী পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২ জুলাই রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

তিনি আরও বলেন, এলাকাগুলোতে সবধরনের গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। ফার্মেসি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। শর্তসাপেক্ষে খাবার হোটেল খোলা থাকবে। জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট ও চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর কাজে নিয়োজিত পরিবহন চালু থাকবে।

উল্লেখ্য, গত ৪ জুন থেকে এ জেলার নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার নোয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়নে লকডাউন চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের