চট্টগ্রামে মৃত্যু বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০২১, ১০:১১আপডেট : ২৫ জুন ২০২১, ১০:১১

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু দুই থেকে তিন জনে সীমাবদ্ধ থাকলেও শুক্রবার (২৫ জুন) গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চট্টগ্রামে করোনার সংক্রমণও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হলেন ৫৭ হাজার ১৫৪জন।

অন্যদিকে করোনায় মারা গেছেন মোট ৬৭১ জন। এর মধ্যে ৪৬৬ জন নগরীর বাসিন্দা, বাকি ২০৫ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, আজ চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটিই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। অন্যদিকে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৭৪ জনের। নতুন আক্রান্তদের মধ্যে ১৬০ জন নগরীর, বাকি ১১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, চট্টগ্রামে ধারাবাহিকভাবে সংক্রমণ বাড়ছে। তাই নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। অন্যথায় আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৩৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৩২টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৫টি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩০টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবি ল্যাবে ৭৮জন, বিআইটিআইডি ল্যাবে ৩৬ জন, চমেক ল্যাবে ৩১ জন, সিভাসু ল্যাবে ৫০জন এবং আরটিআরএল ল্যাবে ছয় জনের শনাক্ত হয়েছে। এছাড়া পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৬টি নমুনা পরীক্ষা করে ১৭ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষায় ১৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ১২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৬টি নমুনা পরীক্ষায় সাত জন এবং ইপিক হেলথ কেয়ারে ৫৪টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সাবাজার হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের চারটি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম