পুলিশ পরিচয়ে বড় ভাইয়ের সামনে থেকে তুলে নিয়ে কিশোরীকে নির্যাতন

ফেনী প্রতিনিধি
২৫ জুন ২০২১, ১৫:৪৩আপডেট : ২৫ জুন ২০২১, ১৬:৪৫

ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয় দিয়ে বড় ভাইয়ের সামনে থেকে ছোট বোনকে তুলে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জন হলেন, মো. ইমদাদুল হক মিরাজ (২০), মিরাজ মাহমুদ নিরব (২০), জনি চন্দ্র দে (২১)।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী কিশোরী (১৫) স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। তার বড় ভাই স্থানীয় একটি স্কুলের ৯ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা ২৫ জুন বিকালে বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতামা দুই জনকে আসামি করে দাগনভূঞা থানা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, মো. ইমদাদুল হক মিরাজ (২০), মিরাজ মাহমুদ নিরব (২০), জনি চন্দ্র দে (২১), শান্ত (২৮) ও তুহিন (২১)।

পুলিশ জানায়, আসামি মো. ইমদাদুল হক মিরাজ উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামের নেওয়াজ মেম্বারের বাড়ির মো. জসীম উদ্দিনের ছেলে। শান্তর বাবা ইয়ারপুর গ্রামের সাতবাড়ির মো. হানিফ, মিরাজ মাহমুদ নিরব উত্তর করিমপুর গ্রামের হাজী জমাদ্দার বাড়ির রহিম উল্যাহর ছেলে। তুহিন আজিজ ফাজিলপুর গ্রামের মো. একরামের ছেলে এবং একই গ্রামের সুকমল চন্দ্র দের ছেলে জনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী