এসআইয়ের গাড়িতে পাওয়া গেলো ১১ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুন ২০২১, ১৯:০৩আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:০৩

চট্টগ্রামে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২৭ জুন) দুপুরে কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল দুপুরে গ্রেফতারের পর রাত পৌনে ২টার দিকে র‌্যাব তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে তিনি জানান।

গ্রেফতার এসআইয়ের নাম মো. মাসুদ রানা। তার গ্রামের বাড়ি কুমিল্লার সদর এলাকায়। তিনি কক্সবাজার ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আছেন।

দুলাল মাহমুদ বলেন, তাকে গ্রেফতারের পর রাত পৌনে ২টার দিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন, এতে উল্লেখ করা হয়, পটিয়া ক্রসিংয়ের ভেল্লাপাড়া সেতু পয়েন্টে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় র‌্যাব-৭ এর একটি দল। এ সময় ওই প্রাইভেটকারের সিটের নিচে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে এ ঘটনায় গাড়িতে থাকা মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম