চট্টগ্রামে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুন ২০২১, ১০:২৮আপডেট : ৩০ জুন ২০২১, ১০:৩৪

চট্টগ্রামে করোনার উর্ধ্বমুখী প্রভাবে বাড়ছে মৃত্যু ও সংক্রমণের হার। মঙ্গলবার তিন জনের মৃত্যুর তথ্য জানানো হলেও একদিনের ব্যবধানে বুধবার (৩০ জুন) ১০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এটি চট্টগ্রামে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এরআগে গত ২৫ এপ্রিল চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আট জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতালে একজন করে রোগী রয়েছেন বলে জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ৭০১ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩৯৯ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। গত ছয়দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। এর মধ্যে অধিকাংশই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অসচেতনতার কারণেই এখানে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৩৬৪টি নমুনা পরীক্ষায় ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪১৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৫টি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬৬টি নমুনা পরীক্ষা নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ৫২জন, বিআইটিআইডি ল্যাবে ১৩৩ জন, চমেক ল্যাবে ৬৪ জন এবং আরটিআরএল ল্যাবে ৯৫জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এদিন ১৩৫টি অ্যান্টিজেন টেস্ট করে ৩০জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করে ৪৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১১৫টি নমুনা পরীক্ষায় ১৬জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৭টি নমুনা পরীক্ষা করে ২৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১টি নমুনা পরীক্ষায় পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সাবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ১৩৫টি নমুনা পরীক্ষায় দুই জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম