টানা বৃষ্টিতে চট্টগ্রামে হাঁটুপানি, ঢুকলো বাসা-বাড়িতেও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২১, ১৫:৩১আপডেট : ০১ জুলাই ২০২১, ১৫:৫১

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার (৩০ জুন) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে অধিকাংশ এলাকা হাঁটু সমান পানির নিচে তলিয়ে গেছে। তবে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বৃষ্টি কমায় পানি নামতে শুরু করেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তনচঙ্গা বাংলা ট্রিবিউনকে জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ১৯৫ মিলিমিটার বৃষ্টিতে নগরের চকবাজার, বাকলিয়া, হালিশহর, বাদুরতলা, আগ্রাবাদ এক্সেস রোড দুই নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। বৃষ্টিতে এসব এলাকার বেশ কিছু বাসাবাড়িতে পানি ঢুকেছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

টানা বৃষ্টিতে চট্টগ্রামে হাঁটুপানি, ঢুকলো বাসা-বাড়িতেও

দুই নম্বর ষোলশহর এলাকার দোকানদার আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে ভোরের দিকে মুরাদপুর সড়ক হাঁটুপানিতে তলিয়ে যায়। সকালে বৃষ্টি কমে যাওয়ার পানি নেমে গেছে। তবে এদিন লকডাউন থাকায় সড়াকে তেমন ভোগান্তি সৃষ্টি হয়নি।

একই কথা জানিয়েছেন চকবাজার এলাকার বাসিন্দা আবু রায়হান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, অন্য সময়ের মতো বৃহস্পতিবার ভোরের দিকে চকবাজারের কিছু কিছু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়। এ সময় বেশ কিছু নিচু বাসাবাড়িতে পানি উঠে গেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম