প্রধানমন্ত্রীকে লাকসামের ব্যাটারিচালিত রিকশাচালকদের স্মারকলিপি

কুমিল্লা প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৬:২৩আপডেট : ০১ জুলাই ২০২১, ১৬:২৩

করোনা সংকটের সময়ে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন লাকসাম উপজেলার ব্যাটারিচালিত রিকশাচালকরা। এ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে ৪১ জন শ্রমিক নেতা স্বাক্ষর করেন এবং ২২ জনের একটি প্রতিনিধি দল বুধবার (৩০ জুন) স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন।

এর আগে রবিবার (২৭ জুন) লাকসামের প্রায় সব রিকশা-ভ্যান-ইজিবাইক চালক রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ করেন। লাকসাম উপজেলা গণসংহতি আন্দোলন শ্রমিকদের দাবির প্রতি সমর্থন দিয়েছে। 

উপজেলা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব জহির রায়হানের নেতৃত্বে শ্রমিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ফাহাদ, রাজু, রহিম ও জাবেদ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য ইমরাদ জুলকারনাইন ইমন। 

সমাবেশে প্রধান বক্তা বলেন, করোনা মহামারির সময়ে পাটকল, চিনিকল বন্ধ রয়েছে। এখন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এতে শ্রমিকদের জীবন-জীবিকা, রুটি-রুজি হুমকির মুখে পড়বে। এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানাই। 

স্মারকলিপির বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লাকসামে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চলাচলে বাধা দেওয়া হবে না বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন ইউএনও।

আন্দোলনকারীদের বিশ্বাস, দেশব্যাপী প্রায় ৫০ লাখ শ্রমিকের জীবন-জীবিকার ব্যাপারে সরকার সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত বাতিল করবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম