করোনায় চট্টগ্রামে ৪ মৃত্যু, শনাক্ত ৪২১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুলাই ২০২১, ১১:৫০আপডেট : ০২ জুলাই ২০২১, ১১:৫০

চট্টগ্রামে আরও ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২ জুলাই) চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও চার জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৭১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৭৯ জন নগরীর, বাকি ২৩১জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একই সময়ে চট্টগ্রামে ৫৯ হাজার ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪৬ হাজার ৫৪৭ জন মহানগর এলাকার, বাকি ১৩ হাজার ১৯০ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত গতকালের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৪২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৮৪ জন মহানগরীর, বাকি ১৩৭ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে এক হাজার ২৩২ টি নমুনা পরীক্ষায় ৪২১ জন করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৪৬টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৮টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৭জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩টি নমুনা পরীক্ষা নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ৪৪জন, বিআইটিআইডি ল্যাবে ২২৩ জন, চমেক ল্যাবে ৬৯ জন, সিভাসু ল্যাবে ৩৪জন এবং আরটিআরএল ল্যাবে ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এদিন ২৪টি অ্যান্টিজেন টেস্ট করে সাত জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬০টি নমুনা পরীক্ষা করে ৪৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষায় ১৪জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪১টি নমুনা পরীক্ষা করে ২১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৪টি নমুনা পরীক্ষায় ১৫জন এবং ইপিক হেলথ কেয়ারে ৩৯টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম