মিয়ানমার থেকে গবাদিপশু আমদানি বন্ধ

টেকনাফ প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৯:৫৮আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯:৫৮

দেশের খামারিদের লোকসানের কথা চিন্তা করে মিয়ানমার থেকে গবাদিপশু আমদানি বন্ধ করে দিয়েছে সরকার। সোমবার (৫ জুলাই) সকাল থেকে সেখান থেকে কোনও গবাদিপশু আসেনি। এদিকে, এ সিদ্ধান্তে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। কারণ মিয়ানমার থেকে পশু আমদানি করতে তারা আগে থেকেই কোটি টাকা দাদন হিসেবে বিনিয়োগ করেছেন।

সোমবার বিকালে কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ পারভেজ চৌধুরী জানান, ‘দেশের খামারিদের কথা ভেবে সরকার মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধ করে দিয়েছে। এখন থেকে কোনও ভাবেই সেখান থেকে গরু-মহিষ আমদানি করা যাবে না। পরবর্তী নির্দেশনা না আসার পর্যন্ত, ওপার থেকে গবাদিপশু আসা বন্ধ থাকবে। কেউ এ নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিজিবি ও শুল্ক স্টেশনকে অবহিত করা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মিয়ানমার থেকে গরু-মহিষ ভর্তি কোনও ট্রলার শাহপরীর দ্বীপ করিডোরে আসেনি। তবে সর্বশেষ জুলাই মাসের চার দিনে মিয়ানমার থেকে ৮৩টি গরু এসেছিল। গত মে ও জুন এ দু’মাসে মিয়ানমার থেকে ২৫ হাজার ৮৬৮টি গরু ও ৪ হাজার ২৫৮টি মহিষ আমদানি করা হয়েছে। আর আমদানি বাবদ এক কোটি ৫০ লাখ ৬৩ হাজার টাকা রাজস্ব আয় করেছে শুল্ক বিভাগ।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মো. আব্দুন নুর বলেন, ‘জেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মিয়ানমার থেকে গবাদিপশু আমদানি বন্ধ রয়েছে। এরপরও কেউ পশু আমদানি করলে চোরাচালান আইনে মামলা দেওয়া হবে। তবে ওই বৈঠকের আগে মিয়ানমার থেকে যেসব পশু আমদানি করা হয়েছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে।’ 

এদিকে, টেকনাফ উপজেলার পশু আমদানিকারক সমিটির সাধারণ সম্পাদক আবু সৈয়দ বলেন, ‘সামনে ঈদুল আজহা। এমন সময় হঠাৎ মিয়ানমার থেকে গবাদিপশু আমদানি বন্ধের সিদ্ধান্তে ব্যবসায়ীদের শত কোটি টাকার লোকসান গুনতে হবে। কারণ মিয়ানমারের পশু ব্যবসায়ীদের শত শত কোটি টাকা দাদন দিয়েছেন ব্যবসায়ীরা।’

তিনি আরও বলেন, ‘কোরবানিকে সামনে রেখে সে দেশে অনেক পশু মজুত করা হয়েছে। ব্যবসায়ীদের লোকসানের কথা ভেবে পশু আমদানি সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছি। পাশাপাশি মিয়ানমার থেকে গবাদিপশু না আসলে কক্সবাজারের আশ্রিত ১১ লাখ রোহিঙ্গার মাঝে কোরবানির মাংসের চাহিদা মেটানো সম্ভব হবে না।’ 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম