আ.লীগ নেতার গাড়িতে হামলা, কমলনগরে ইউপি চেয়ারম্যান কারাগারে 

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১৩:২৯আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৩:২৯

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতারে পর চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ হিরনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ জুলাই) উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (১৬ জুলাই) তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত করলে হিরনকে কারাগারে পাঠান তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি জসিম উদ্দিন। ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন আওয়ামী লীগ নেতার গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি।

গত ২১ জুন সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে তোরাবগঞ্জের উত্তর চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক পিংকুর গাড়িতে হামলা চালানো হয়। এসময় পিংকুর গাড়ির সামনের ও পাশের কাঁচ ভেঙে যায়। একই সময় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের ব্যক্তিগত গাড়িতেও হামলা করা হয়। 

এসময় আওয়ামী লীগ কার্যালয়সহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি ১০ পিটিয়ে নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর গাড়িচালক নিজাম উদ্দিন বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নাম উল্লেখ করে ৫৪ জনকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আরও ১৮০ জনকে আসামি করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী