সৌদির সঙ্গে  মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুলাই ২০২১, ১০:৪৮আপডেট : ২০ জুলাই ২০২১, ১০:৪৮

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (২০ জুলাই) দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই ঈদ উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সাতকানিয়ার মির্জারখীল দরবার শরিফের সৈয়দ মাওলানা আবদুর রহমান শাহ জাঁহাগিরি ও চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর জানান, মঙ্গলবার সৈয়দ মো. আলীর ইমামতিতে প্রথম জামাত সকাল ৮টায় ও দরবারের শাহজাদা মাওলানা মো. মনজুর আলীর ইমামতিতে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। 

অন্যদিকে সাতকানিয়া দরবার শরীফের সৈয়দ মাওলানা আবদুল হামিদ শাহ জাঁহাগিরির (নুরুল আরেফিন) ইমামতিতে মির্জাখীল দরবার শরিফে সকাল ৯টায় ও সৈয়দ মাওলানা ড. মাকসুদুর রহমান শাহ জাঁহাগিরির ইমামতিতে সকাল সাড়ে ৯টায় একই দরবারে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ জাঁহাগিরিয়া দরবার সংশ্লিষ্ট সূত্র জানায়, চন্দনাইশ উপজেলার জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের বর্তমান পীর সৈয়দ মোহাম্মদ আলীর (ম.জি.আ.) অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি , দোহাজারি, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, শ্রীমাই, রুপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরণদ্বীপ, বড়হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদসহ বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

/টিটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি