লোক আসছে না বলে সচল হচ্ছে না আইসিইউ

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
২১ জুলাই ২০২১, ১৪:৫৯আপডেট : ২১ জুলাই ২০২১, ১৫:৩৫

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে তিনটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ৫০টি সাধারণ শয্যা রয়েছে। তবে হাসপাতালটির সাধারণ শয্যায় চিকিৎসা সেবা চালু থাকলেও এখনো অচল তিন আইসিইউ। ফলে এ অঞ্চলের করোনা রোগীরা আইসিইউ সুবিধা থেকে বঞ্চিত।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, ‘সরকারি নির্দেশনায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে তিনটি আইসিইউ সুবিধা রাখা হলেও এগুলোতে পর্যাপ্ত মেশিনারিজ ও অন্যান্য সুবিধা নেই। ঢাকা থেকে লোক পাঠিয়ে মেশিনারিজ ও অন্যান্য সামগ্রী স্থাপন করার কথা থাকলেও এখনো সেগুলো বাস্তবায়ন করেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়।’

কবে সচল হতে পারে আইসিইউ- জবাবে তিনি বলেন, ‘শুধু আইসিইউ সচল হলেতো চলবে না। আইসিইউতে চিকিৎসা দিতে হলে বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে। হাসপাতাল ১০০ শয্যার হলেও সবমিলিয়ে চিকিৎসক আছেন ১৩ জন।’ আইসিইউ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য কয়েকজন চিকিৎসককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ আবাসিক চিকিৎসক আরও জানান, চিকিৎসা নিতে এসে হাসপাতালে এখন পর্যন্ত আটজন রোগী মারা গেছেন। আইসিইউ থাকলে হয়তো কেউ বাঁচলেও বাঁচতে পারতো। এ ছাড়া এর বাইরে উপসর্গ নিয়েও প্রায় ৪০ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ৩১ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

দীঘিনালা উপজেলার জামতলী এলাকার বাসিন্দা মো. শাহজাহান জানান, গত ২২ জুন তার ভাই মোসলেম উদ্দিনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। আইসিইউ সুবিধা না থাকায় দুই দিন পর চিকিৎসকরা তার ভাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠান। সেখানে তিনি মারা যান। খাগড়াছড়িতে আইসিইউ থাকলে হয়তো তাকে বাঁচানো যেতো বলেও জানান শাহজাহান।

জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, ‘সব কিছুতো আর আমাদের হাতে নেই। আইসিইউ শয্যা থাকলে খাগড়াছড়িবাসী সুবিধা পেতো। কিন্তু এই প্রক্রিয়া সম্পাদনের জন্য ঢাকা থেকে লোকজন আসবে। কবে নাগাদ আসবে এর নিশ্চয়তা তার কাছে নেই।’

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম