এবার আশুগঞ্জের ওসিকে বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ২৩:৫১আপডেট : ২১ জুলাই ২০২১, ২৩:৫১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাহমুদকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) রাতে পুলিশ সদর দফতর থেকে বদলি সংক্রান্ত আদেশের অনুলিপি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছায়।

খোঁজ নিয়ে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম তাণ্ডব চালায়। ঘটনার পর থেকেই জেলা পুলিশে বদলির হিড়িক পড়ে। ইতোমধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন, জেলা বিশেষ শাখার (ডিএসবি) সিনিয়র সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি আব্দুর রহিম, পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান, পরিদর্শক (অপারেশন্স) ইশতিয়াক আহমেদ, সরাইল থানার ওসি নাজমুল আহমেদ ও বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান এবং খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বদলি হয়েছেন। একইভাবে ১৩ জন উপ-পরিদর্শককে একযোগে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

জেলা শহর জুড়ে হেফাজত স্মরণকালের সর্বোচ্চ তাণ্ডব চালালেও পুলিশ প্রশাসন তাদের ঠেকাতে ব্যর্থ হয়। এরপর পুলিশের ব্যর্থতাকে দায়ী করে পুলিশ সুপারের অপসারণের দাবি তোলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয়রা। তবে না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলেন, কোনেও বাহিনী ব্যর্থ হলে তার দায়ভার বাহিনীর প্রধানের উপর বর্তায়। কিন্তু জুনিয়র, সিনিয়র লেভেলের একাধিক কর্মকর্তা বদলি হলেও এসপি বহাল তবিয়তে থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন আশুগঞ্জের ওসির বদলির বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশুগঞ্জের ওসিকে জনস্বার্থে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। তবে এখনও নতুন কাউকে আশুগঞ্জ থানায় পদায়ন করা হয়নি। এটি পুলিশের বদলির চলমান প্রক্রিয়া বলে দাবি করেন তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম