জাল ভোট ও বিশৃঙ্খলার অপরাধে ৫ যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৬, ০৪:১১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ০৪:১২

জাল ভোট ও বিশৃঙ্খলার অপরাধে ৫ যুবকের কারাদণ্ড

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় স্থগিত কেন্দ্রের নির্বাচনে জাল ভোট ও কেন্দ্রে বিশৃঙ্খলার অপরাধে ৫ যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ভোট দেওয়ার সময় ২টি কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মো. হানিফ, ফখরুল,মো. ইউছুফ, কামরুজ্জামান ও মো. ইয়াছিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে পৌরসভার উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে হানিফ ও ফখরুল নামের দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকারুজ্জামান তাদের উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে বিকেল ৩টার দিকে মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ইউছুফ, কামরুজ্জামান ও ইয়াছিনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবরাউল হাসান মজুমদার তাদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

/এমএসএম/

আপ-এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম