বিয়ের ৬ দিনের মাথায় শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের গলাকাটা লাশ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ২০:৫২আপডেট : ২৫ জুলাই ২০২১, ২০:৫২

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের ছয় দিনের মাথায় শ্বশুরবাড়ির সামনের মাঠ থেকে জামাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গম দক্ষিণ নতুন পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শনিবার (২৪ জুলাই) রাতের কোনও একসময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

নিহত চাইথোয়াই অং মারমা একই উপজেলার খাগড়াবিল এলাকার বজেন্দ্র মারমার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান।

ওসি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার রাতের কোনও একসময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার (২০ জুলাই) পাতাছড়া এলাকার পেঞ্চাচিও মারমার মেয়ে চপাইয়ে মারমার সঙ্গে চাইথোয়াই অং মারমার বিয়ে হয়। এটি চপাইয়ে মারমার দ্বিতীয় বিয়ে ছিল।

তিনি বলেন, দুই বছর আগে সাবেক স্বামী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা পাইচা থ্যওয়াই মারমাকে ডিভোর্স দেন চপাইয়ে মারমা। ওই সংসারে তার এক কন্যাসন্তান আছে।

চপাইয়ে মারমা বলেন, ‘বিয়ের পর থেকে সাবেক স্বামী ফোন করে বর্তমান স্বামীকে ছাড়তে বিভিন্নভাবে হুমকি দেয়। এ নিয়ে বর্তমান এবং সাবেক স্বামীর মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জেরে আমার স্বামীকে সাবেক স্বামী হত্যা করতে পারে বলে ধারণা করছি।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান