চট্টগ্রামে আরও ১২ মৃত্যু, নতুন শনাক্ত ৮৪৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুলাই ২০২১, ১১:১৫আপডেট : ২৬ জুলাই ২০২১, ১১:১৫

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে চট্টগ্রামে নতুন করে আরও ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জানান। 

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ৮৯৭ জন। 

অন্যদিকে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৭৬ হাজার ৩২৬ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ৫৭ হাজার ৫৮৯ জন চট্টগ্রাম নগরীর। বাকি ১৮ হাজার ৭৩৭ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত  ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে দুই হাজার ২৮২টি নমুনা পরীক্ষায় ৮০১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১১৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫৩জন, চমেক ল্যাবে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এদিন এক হাজার ৪৪টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২৪৬ টি নমুনা পরীক্ষায় ৬৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩২২টি নমুনা পরীক্ষায় ৮৫জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২০টি নমুনা পরীক্ষা করে ৭৩ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৬৫টি নমুনা পরীক্ষায় ৩৪জন এবং ইপিক হেলথ কেয়ারে ৪৬টি নমুনা পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আরটিআরএল ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম