আমেরিকায় যাওয়ার আগে ‘শান্তি প্রতিষ্ঠার’ ডাক কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ২৩:৪০আপডেট : ২৬ জুলাই ২০২১, ২৩:৪০

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার প্রাক্কালে কোম্পানীগঞ্জে ‘শান্তি প্রতিষ্ঠায়’ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সোমবার (২৬ জুলাই) বিকালে পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে চা-চক্রে তিনি এ নির্দেশনা দেন।

এরপর সন্ধ্যা ৬টায় তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন-

আমেরিকা যাওয়ার প্রাক্কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর সঙ্গে চা-চক্রে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। কোম্পানীগঞ্জে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধৈর্য নিয়ে কাজ করার নির্দেশনা দিই। আসুন, সবাই শান্তশিষ্ট কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠায় যে যার অবস্থান থেকে সহযোগিতা করি।

আবদুল কাদের মির্জার চা-চক্রে উপস্থিত নেতাকর্মীরা

আমার অনেক আগে আমেরিকা যাওয়ার কথা ছিল। নানা কারণে যেতে পারিনি। আগামীকাল মঙ্গলবার (২৭ জুলাই) আমেরিকার উদ্দেশে কোম্পানীগঞ্জ ত্যাগ করব। সেখানে চিকিৎসা নিতে আমার প্রায় ১০ দিন সময় লাগতে পারে। এ সময় আপনারা সবাই শান্ত থাকবেন। কোনও অনুষ্ঠান করতে হলে সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে করবেন। আমি চাই, শান্তির জনপদ কোম্পানীগঞ্জে শান্তি ফিরে আসুক।

চা-চক্রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কাদার হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহ-সভাপতি হাসান ইমাম বাদল, জামাল উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক শঙ্কর ভৌমিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের ৪ নেতাকর্মী হত্যায় কাদের মির্জাসহ ১৯ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন
‌শব্দ বোমাবাজ সেফুদা নোয়াখালীর আওয়ামী লীগকে ধ্বংস করেছে: এমপি একরাম
সেন্টমার্টিনে ইউরেনিয়ামের খনি আছে: কাদের মির্জা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম