চট্টগ্রামে জামায়াতের ২২ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুলাই ২০২১, ১৫:১৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৫:৪৪

সরকার ঘোষিত কঠোর লকডাউন বানচালের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনার অভিযোগে জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ জুলাই) রাতে নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়া বানিয়ারপুল মাজার গেট ৪ নম্বর রোডের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (২৭ জুলাই) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তার দাবি এসময় গ্রেফতার হওয়া নেতাকর্মীদের থেকে ‘কী চাই, কেন চাই, কীভাবে চাই’, ‘ইসলামী ঐক্য, ইসলামী আন্দোলন’, ‘পলাশী থেকে বাংলাদেশ’, ‘সত্যের সাক্ষ্য’ নামের কয়েকটি বই, জামায়াত ইসলামী প্রকাশিত ব্যক্তিগত দুটি রিপোর্ট বই এবং চাঁদা আদায়ের একটি টালিখাতা উদ্ধার করা হয়। 

গ্রেফতার ২২ জন হলেন মো. ইসহাক (৭৫), মো. ইসকান্দর (৩৩), আবুল হাসান মো. ইয়াসিন (৪২), রফিকুল ইসলাম (৩৫), আবু হোসেন এরশাদ (৩৬), মো. মুজিবুল হক জাবেদ (৩২), মো. মোর্শেদুল আলম (৩২), মো. আবুল কাশেম (২৭), মো. মিরাজ (১৯), শওকত হোসেন (৪০), মো. আলী আজগর (২৯), মো. শহিদুল ইসলাম বেলাল (৩৫), আবু সালেহ মো. রিফাত (১৮), আবু বক্কর ছিদ্দিক মমিন (২৩), মো. আনোয়ার খালেদ (৪০), মো. সাইফুল ইসলাম (৩৮), মো. ফরহাদুল ইসলাম (৩৩), মো. জকির হোসেন (৪৮), শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম (৫২), মাওলানা জালাল আহমদ, মাওলানা আবুল হাছান মুহম্মদ ইয়াছিন এবং মোহাম্মদ সিরাজ কামাল।

ওসি মোস্তাফিজু রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আসামিরা সবাই জামায়াত ইসলামীর সক্রিয় নেতাকর্মী। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে কক্সবাজার-চট্টগ্রাম অথবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বা সরকারি প্রতিষ্ঠানে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করতে তারা এক হয়েছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম