নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৪, ১২:০৮আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১২:০৮

নীলফামারীতে ‘গোপন বৈঠক’ করার সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফ (৫৪), সৈয়দপুর উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক খয়রাত হোসেন বসুনিয়া (৫৪) ও একই উপজেলার সেক্রেটারি মাজহারুল ইসলাম (৫১)।

সূত্র জানিয়েছে, আসন্ন দ্বিতীয় ধাপে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা আমির হাফেজ আব্দুল মুনতাকিম সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে তার বাড়িতে নির্বাচন সংক্রান্ত এক জরুরি বৈঠকের আয়োজন করেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত বৈঠকের সময় তাদেরকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল মুনতাকিমসহ কয়েকজন জামায়াত নেতা পালিয়ে যান।

নীলফামারী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, সদর থানার একটি মামলার আসামি তারা। সৈয়দ পুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারদের শুক্রবার সন্ধ্যায় জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক আয়শা সিদ্দিকা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি জানান, বিশেষ ক্ষমতা আইনে ২০২২ সালের ২৩ ডিসেম্বর নীলফামারী সদর থানায় হওয়া মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের