ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৬:৪৫আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৬:৪৫

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে আমির উদ্দিন (৮৫) নামের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) রাত ২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আমির উদ্দিন নায়ায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত কফিল উদ্দিনের ছেলে। একটি হত্যা মামলায় ২০২০ সাল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন জানান, আমির উদ্দিন একটি হত্যা মামলায় যাবজ্জীবন ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। সোমবার রাতে তার বুকের ব্যথা শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া বলেন, সকালে কারাগার থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবা মারা গেছেন। খবর পেয়ে আমি এসেছি, ওনার মরদেহ নিয়ে যেতে। গত বছর করোনায় দেওয়া লকডাউনের পর থেকে ওনার সঙ্গে আর দেখা হয়নি। প্রতি শুক্রবার তিনি ফোনে বাড়িতে কথা বলতেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাড়ে ৬০০ কয়েদি ধারণের ক্ষমতা থাকলেও বর্তমানে অন্তত দুই হাজার কয়েদি কারাগারে অন্তরীণ রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম