আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার সাজেদুলের অভিষেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৪, ১৮:০৪আপডেট : ০২ মে ২০২৪, ১৮:০৪

আড়াই বছর আগে আম্পায়ার হিসেবে নতুন পরিচয়ে পরিচিত হন জাতীয় দলে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাজেদুল ইসলাম। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়ে গেলো তার। বৃহস্পতিবার ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব  পালন করেছেন। 

আড়াই বছর আগে ২০২১ সালে ২৯ সেপ্টেম্বর বিকেএসপিতে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সিলেট ও বরিশাল ম্যাচে আম্পায়ার হিসেবে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাজেদুলের অভিষেক হয়েছে। এরপর প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে ১৫টি ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। 

আড়াই বছরের অপেক্ষার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও পরিচালনার সুযোগ পেয়ে গেছেন। এনামুল হক মনির পর দ্বিতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে সাজেদুলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষক হলো।  

২০০৮ সালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সাজেদুলের। যদিও ৩ টেস্টেই থেমে গেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তিনটি টেস্ট ছাড়াও ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে সব মিলিয়ে ৯৯ ম্যাচ খেলে ২৪১ উইকেট নিয়েছেন তিনি। লিস্ট-‘এ’ তে ৫৫ ম্যাচে নিয়েছেন ৬৭ উইকেট। কুড়ি ওভারের ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৭ উইকেট। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারতেন তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান