করোনায় বিএনপির আরেক নেতার মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৫:২১আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৫:৫২

করোনায় মারা গেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও তবলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেন বকুল।

মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপির এই নেতা।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা বিএন‌পির সভাপ‌তি ওয়াদুদ ভূঁইয়া, সেক্রেটারি এম এন আবছার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বুধবার বেলা ১১টায় নতুন বাজার কবরস্থান মা‌ঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত ২৭ জুন দিঘীনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিনও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম