মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৬:০৪আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৬:৩১

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছেন লক্ষ্মীপুরের কমলনগর-রামগতি উপকূলের জেলেরা। গত শুক্রবার মধ্যরাত থেকে মেঘনার বিভিন্ন পয়েন্টে মাছ ধরছেন তারা। তাদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণ ইলিশ।

জেলেরা বলছেন, মাছের প্রজননের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকায় মাছ ধরা নিষেধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে তারা মাছ শিকারে নেমেছেন। অনেকেই জাল প্রস্তুত করে রবি ও সোমবার রাতে নদীতে নামেন। তাদের জালে প্রচুর রুপালি ইলিশ ধরা পড়েছে। তবে এবার মাছের সাইজ তুলনামূলক ছোট। তারপরও জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। মাছের আড়তে ব্যবসায়ী ও জেলেরা ভিড় করছেন। 

বুধবার (২৮ জুলাই) কমলনগর উপজেলার মতিরহাট, বাতিরখাল, লুধুয়াঘাট, সাহেবেরহাট, মাতাব্বরহাট ও রামগতি উপজেলার আলেকজান্ডার, বিবিরহাট, রামগতি বাজার ঘাট ও টাংকির ঘাটসহ ছোট-বড় সব ঘাটে জেলেদের ভিড় দেখা গেছে। ঘাটগুলোতে মাছ বেচাকেনা জমে উঠেছে। বাজারেও প্রচুর মাছ আসছে। দামও কম।

স্থানীয় জেলে নিজাম উদ্দিন ও আব্দুল খালেক জানান, অনেক দিন পর নদীতে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ছে। এতে তারা বেশ খুশি।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, জেলেদের এখন মাছ ধরতে কোনও বাধা নেই। তবে কয়েক দিন ধরে প্রচুর বৃষ্টি হওয়ায় সাবধানে নদীতে মাছ শিকারের পরামর্শ দেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম