বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেবে ছাত্রলীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ জুলাই ২০২১, ২৩:৫৩আপডেট : ৩০ জুলাই ২০২১, ২৩:৫৩

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করেছে ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগ। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীকে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার মাধ্যমে ‘বঙ্গবন্ধু অক্সিজেন সেবা’ নামের এ এই কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের উদ্যোক্তা ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন নিজে কাঁধে করে জেনারেল হাসপাতালে থাকা মুমূর্ষু রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেন।

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউল আমিন জুয়েল, সামসুজ আমান চৌধুরী পারভেজ, শহর ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক পারভেজ, শহর ছাত্রলীগ নেতা কামরুল, পরাগ, শরন, ঈশান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেবে ছাত্রলীগ

এ বিষয়ে লিমন আল স্বাধীন বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। রোগী অনুপাতে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত অক্সিজেন। আক্রান্ত রোগীদেরকে সংকটময় মুহূর্তে অক্সিজেন সেবা দেওয়ার লক্ষ্যেই চালু করা হয়েছে বিনামূল্যে বঙ্গবন্ধু অক্সিজেন সেবা।’

তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছানোর মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। অক্সিজেনের বিষয়ে আমাদের দুইটি জরুরি হেল্পলাইন ২৪ ঘণ্টা খোলা থাকবে। করোনায় আক্রান্ত কোনও রোগীর আত্মীয়-স্বজন ফোন দেওয়া মাত্রই সেখানে পৌঁছানে অক্সিজেন সিলিন্ডার।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী