ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু

ফেনী প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৯:৫৯আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৯:৫৯

ফেনী সদরের শর্শদি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদকে আটকের খবর শুনে তার বাবার মৃত্যু হয়েছে। ছেলেকে দেখতে গিয়ে বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শর্শদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ফাহাদকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকের খবর পেয়ে বাবা আলী আকবর (৫৫) ছেলেকে দেখতে ফেনী মডেল থানায় যান। সেখানেই স্ট্রোক করেন। এরপর ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পরিবারের দাবি, ফাহাদের নামে কোনও মামলা নেই। তবুও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে দেখতে যান বাবা আলী আকবর। পরে থানা প্রাঙ্গণে হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়।

ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘ফেনী মডেল থানা পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছিল।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। পরে থানা প্রাঙ্গণে অসুস্থ হয়ে তার বাবার মৃত্যু হওয়ায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয়-স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী