ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করায় বাবার জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ জুলাই ২০২১, ০১:১৬আপডেট : ৩১ জুলাই ২০২১, ০১:৩০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে ইউএনও রুমানা আক্তার উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ১৩ বছর বয়সী ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছাত্রীর বাবাকে বাল্যবিয়ের আয়োজন করায় দুই হাজার টাকা জরিমানা এবং আগামী পাঁচ বছরের মধ্যে মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা আদায় করেন।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) সহিদ মিয়া, নারী ইউপি সদস্য সাফিয়া খাতুন ও এলাকার অনেকে উপস্থিত ছিলেন।

ইউএনও রুমানা আক্তার জানান, ওই স্কুলছাত্রীর সঙ্গে শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলার পাহাড়পুর গ্রামের দুলাল মিয়ার ছেলে সজীব মিয়ার (২৩) বিয়ে হওয়ার কথা ছিল। লকডাউনের কারণে গোপনীয়ভাবে বিয়ের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দুপুরে বরপক্ষ আসার আগেই বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিই। মেয়ের বাবা বাল্যবিয়ের আয়োজনের কথা স্বীকার করায় তাকে দুই হাজার টাকা জরিমানা এবং আগামী পাঁচ বছর পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা আদায় করা হয়।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী