কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ১১৯০ জনের করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ২২:১৬আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২২:১৬

কুমিল্লায় করোনা সংক্রমণের আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে। দিনে আক্রান্তের তুলনায় সুস্থতার হার কম। 

মঙ্গলবার করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৩৫৫ জন। একই দিন করোনায় প্রাণ হারালেন আরও আট জন। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন নারী। মঙ্গলবার (০৩ আগস্ট) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় তিন, মুরাদনগরে দুই এবং দাউদকান্দি, দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়ায় একজন করে মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে তিন হাজার ৭৩২টি নমুনা পরীক্ষায় এক হাজার ১৯০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ২৭৮ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ৩৫২, আদর্শ সদরের ৩৭, সদর দক্ষিণের ১৬, বুড়িচংয়ের ৫৫, ব্রাহ্মণপাড়ার ৪২, চান্দিনার ৪৫, চৌদ্দগ্রামের ২৩, দেবিদ্বারের ৫৩, দাউদকান্দির ৬৯, লাকসামের ৭৮, লালমাইয়ের ৪৫, নাঙ্গলকোটের ৬৯, বরুড়ার ৯৬, মনোহরগঞ্জের ৩৪, মুরাদনগরের ৬৮, মেঘনার ২৫, তিতাসের ২৯ ও হোমনার ৫৪ জন।

এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭১ জন।

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী