বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ আগস্ট ২০২১, ১৬:০৯আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৭:২৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আগামী ১৫ আগস্টকে সামনে রেখে শুধু শোক পালন করলে চলবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে শুক্রবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা সভায় (ভার্চুয়াল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ঢাকা থেকে সভায় যোগ দেন। দলের নেতাকর্মীরা ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে।

মন্ত্রী বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, যতই সময় লাগুক না কেন, বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে। তাদের ধরে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করেন। তবে এ সময় নেতাকর্মীদের পরনে কালো ব্যাজ না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি। পরে তিনি সার্বক্ষণিকভাবে কালো ব্যাজ ধারণের নির্দেশ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আওয়ামী লীগ নেতা গোলাম সামদানী ফেরদৌস, আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, মো. জালাল উদ্দিন, আবুল হাসেম নোয়াব মিয়া, খোকন খান, মুজিবুর রহমান নান্নু মিয়া, মো. মজনু মিয়া, আলমগীর ভূঁইয়া, শাহাবুদ্দিন বেগ শাপলু, শাখাওয়াত হোসেন নয়ন, মো. ইদন মিয়া, মো. শাহ আলম, লুৎফুর রহমান ও পারভেজ ভূঁইয়া।

এ সময় জাতীয় শোক দিবসে প্রচলিত নিয়ম অনুযায়ী কাঙালিভোজ না করার পরামর্শ দেন তিনি। করোনাভাইরাসের কারণে এটা না করে কর্মহীন সেলুনকর্মী ও চায়ের দোকান কর্মীদের খাদ্য সহায়তা দেওয়ার কথা বলেন তিনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি