করোনায় চট্টগ্রামে ৩০ দিনে ৩২৪ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ আগস্ট ২০২১, ০৯:০১আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০৯:০১

চট্টগ্রামে করোনায় আরও ১৫ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে চট্টগ্রামে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৩৩ জন। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন এক হাজার ৫৯জন। এর মধ্যে গত এক মাসে (৭ জুলাই থেকে ৮ আগস্ট) করোনায় চট্টগ্রামে মারা গেছেন ৩২৪ জন। 

অথচ গত বছরের ৪ এপ্রিল চট্টগ্রামে করোনা সংক্রমণ শুরুর পর গত ৪ এপ্রিল পর্যন্ত এক বছরে করোনায় ৩৯৩ জনের মৃত্যু হয়।

অন্যদিকে এখন পর্যন্ত ৯০ হাজার ৫২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৬ হাজার ৮৯৪ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৩ হাজার ৬২৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
  
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার এখনও ঊর্ধ্বমুখী। জুলাই মাসের মাঝামাঝি থেকে চট্টগ্রামে মৃত্যুর হার বাড়তে থাকে। যা এখনও অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে ১০ জন নগরীর বাসিন্দা। বাকি পাঁচ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে তিন হাজার ৫৭টি নমুনা পরীক্ষায় ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪১৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬০৪টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৬টি এবং আরটিআরএল ল্যাবে সাতটি নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ২০২ জন, বিআইটিআইডি ল্যাবে ১৬৫, চমেক ল্যাবে ১৫৭, সিভাসু ল্যাবে ৯৫ এবং আরটিআরএল ল্যাবে দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ৬৩৭ টি অ্যান্টিজেন পরীক্ষায় ১৩৮ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ২৬০টি নমুনা পরীক্ষায় ৭২ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৩টি নমুনা পরীক্ষায় ১৭ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষায় ২১ জন এবং ইপিক হেলথ কেয়ারে ১২৩টি নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৩৬টি নমুনা পরীক্ষা করে একজন করোনা পজিটিভ শনাক্ত হন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি