থানায় অভিযোগ দেওয়ার পর কিশোরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি
০৮ আগস্ট ২০২১, ১৩:২৯আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৩:২৯

নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কিশোর মো. রাশেদ (১৭) উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের আলাইয়ারপুর গ্রামের শেয়ার বাড়ির তাজুল ইসলামের ছেলে। রবিবার (৮ আগস্ট) বেলা ১১টায় পুলিশ আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিবল্লভপুর গ্রামের ওয়ায়েদ আলী ভূঞা বাড়ির পশ্চিমের বাগান থেকে ওই কিশোরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

নিহতের মা পূর্ণিমা বেগম বলেন, রাশেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। লকডাউনের কারণে কিছুদিন আগে বাড়িতে আসে। গত ৫-৬ দিন আগে রাশেদের সঙ্গে একই বাড়ির বেচু মিয়ার ছেলে রুবেলের (৩০) বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সহযোগীরা রাশেদকে তিন দফায় মারধর করে। পরে এ ঘটনায় বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে রাশেদ।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে আসায় প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়। পরে, রুবেলের সহযোগী শাকিল, সুজন, আকবর, মারুফ ও মঞ্জুসহ তাদের সহযোগীরা রাশেদের চাচা লোকমান হোসেনকে মারধর করে। এরপর শনিবার রাত ১০টা থেকে নিখোঁজ হয় রাশেদ। সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওয়ায়েদ আলী ভূঞা বাড়ির পশ্চিমের বাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়।  

নিহতের পরিবারের দাবি, থানায় লিখিত অভিযোগ করায় একই বাড়ির বখাটে রুবেল ও তার সহযোগীরা রাশেদকে ধরে নিয়ে মাথায় গুলি করে হত্যা করেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম