মোনাফের দোকানের প্রথম ক্রেতা জেলা প্রশাসক

মো. নজরুল ইসলাম (‌টিটু), বান্দরবান
১১ আগস্ট ২০২১, ১৬:৩৮আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৭:৪৩

বান্দরবা‌নে প্রতিবন্ধী ব্যক্তির দোকান থে‌কে প্রথম বাজার করে তা শিশু‌দের মধ্যে বি‌লি‌য়ে দি‌য়ে‌ছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি। বুধবার (১১ আগস্ট) সকালে রোয়াংছ‌ড়ির ছাইঙ্গাতে প্রতিবন্ধীকে দেওয়া প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর ও দোকান উ‌দ্বোধন ক‌রেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক ব‌লেন, রোয়াংছ‌ড়ির ছাইঙ্গাতে ১০ বছর ধ‌রে মোনাফ নামের এক প্রতিবন্ধী ব্যক্তি মস‌জি‌দে থা‌কতেন। তার কোনও স্বজন নেই। খবর পে‌য়ে ওই প্রতিবন্ধী‌কে এ‌কটি প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর দেওয়া হ‌য়। পাশাপাশি প্রশাস‌নের পক্ষ থে‌কে ঘ‌রে যাওয়ার জন্য এক‌টি সিঁড়ি, রান্নার জন্য গ্যাসের চুলা, বিশুদ্ধ পা‌নি, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। এছাড়া তার আত্মকর্মসংস্থা‌নের জন্য এক‌টি দোকানঘরও করে দেয় জেলা প্রশাসন। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন জেলা প্রশাসক।  

এ‌দি‌কে প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর ও দোকান পে‌য়ে প্রতিবন্ধী মোনাফ প্রধানমন্ত্রী ও জেলা প্রশাস‌কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এসময় রোয়াংছ‌ড়ি উপ‌জেলা চেয়ারম্যান চহাইমং মারমা, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল জা‌বেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কা‌য়েসুর রহমানসহ বান্দরবা‌নের বি‌ভিন্ন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

/টিটি/
সম্পর্কিত
গভীর রাতে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ কক্ষ, খোলা আকাশের নিচে বসবাস
সেই স্বপ্ননগরের ২৫০ পরিবার পানিবন্দি, না খেয়ে কাটছে দিন
আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন কোচিং সেন্টার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের