দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৯:১৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৯:১৮

দেশের অর্ধেক জেলা এখন সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত। মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে ১১টি জেলার সব ভূমি ও গৃহহীনকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে জমিসহ ঘর নির্মাণ করে তা হস্তান্তর করেছেন। এর ফলে দেশের ৩২টি জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে।

পাশাপাশি দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৩৯৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। এর আগে বিভিন্ন সময়ে ২১টি জেলা ও ৩৩৪টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় প্রথম পর্যায়ে পঞ্চম ধাপে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ভূমিসহহ ৫ হাজার ৩৯৭টি ঘর হস্তান্তর করেন। গণভবন থেকে দেশের বিভিন্ন স্থানে ভার্চুয়ালি যুক্ত করে তিনি এসব ঘর হস্তান্তর করেন।

এদিন প্রধানমন্ত্রী দেশের ৬৪টি জেলার মধ্যে ২৮টি জেলার ৬০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ সময় ১১টি জেলা সম্পূর্ণরূপে গৃহহীন ও ভূমিহীন ঘোষিত হয়।

ভূমিহীন ও গৃহহীনমুক্ত ৩২টি জেলা হলো, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালী, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও মৌলভীবাজার।

এর আগে প্রধানমন্ত্রী গত বছর ২১ জুলাই পঞ্চগড় ও মাগুরা জেলাকে সম্পূর্ণরূপেসহ দেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এ বছর ২২ মার্চ সাত জেলার সব উপজেলাসহ সারা দেশের ১৫৯ উপজেলা এবং গত ৯ আগস্ট ১২টি জেলাসহ ১২৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন সরকারপ্রধান।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি