সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো ৮০ কেজির ভোল মাছ

টেকনাফ প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ২০:৪৯আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৪৯

বড়শি দিয়ে ৮০ কেজি ওজনের একটি ভোল মাছ শিকার করেছেন আবদুর রহমান নামে এক ব্যক্তি। বুধবার (১১ আগস্ট) বিকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত থেকে মাছটি ধরেন তিনি। পরে দ্বীপের বাজারে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়।

সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়া বাসিন্দা মো. অলি মাঝি ছেলে আবদুর রহমান জানান, তিনি বড়শি দিয়ে মাছ শিকার করেন। প্রতিদিনের মতো বুধবার তিনি বড়শি নিয়ে দ্বীপের সমুদ্র সৈকতে যান। বিকালে বড়শিতে মাছটি ধরা পড়ার পরে তিনি সেটিকে ওঠাতে পারছিলেন না। পরে আশপাশের লোকজনকে নিয়ে এক ঘণ্টার চেষ্টায় মাছটিকে ওপরে ওঠাতে সক্ষম হন।

মাছটির রয়েছে লম্বা ও শক্ত লেজ। গায়ের রঙ কালচে। বিকালে মাছটি সৈকতে স্থানীয় বাজারে তোলা হলে দেখতে শত শত লোক ভিড় করেন। স্থানীয়রা এটিকে দেশীয় ভোল মাছ বলে জানান।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এটির বৈজ্ঞানিক নাম রাইমা মাছ। এই মাছ বিরল প্রজাতির। এই মাছ ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত। এ মাছ সাধারণত বছরে দু-একটি দেখা মেলে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সৈকতে বড়শিতে বড় ভোল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৭০-৮০ কেজির মতো হবে। মাছটি ৫০ হাজার টাকা দিয়ে জেলে আবদুর রহমানের কাছ থেকে কিনে নেন কয়েকজন ব্যক্তি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি