ব্রাহ্মণবাড়িয়ায় গুজব ছড়িয়ে ধানক্ষেতে পাখি শিকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ১৫:৪৭আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৫:৪৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধানি জমিতে কারেন্ট জাল দিয়ে বাবুই পাখি শিকার করছে একটি চক্র। এতে গ্রামীণ জনপদে দেশীয় প্রজাতির পাখি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। জেলা বন বিভাগ বলছে, এ বিষয়ে অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের জুরু মিয়ার ছেলে সামসু মিয়া এবং রজব আলীর ছেলে বাতেন মিয়ার নেতৃত্বে একটি চক্র এলাকার ধানি জমির উপর কারেন্ট জাল দিয়ে ফাঁদ বানিয়ে বাবুই পাখি শিকার করছে। প্রতিদিন এসব জমিতে আহার করতে এসে ঝাঁকে ঝাঁকে শিকারির ফাঁদে ধরা পড়ছে বাবুই পাখি। এসব পাখি ধরে এলাকায় বিক্রি করছে তারা।

শিকারির ফাঁদে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বাবুই পাখি

নাম প্রকাশে অনিচ্ছুক দাঁতমন্ডল গ্রামের এক বাসিন্দা জানান, অসাধু চক্রের সদস্যরা গত এক সপ্তাহ ধরে গ্রামের বিস্তীর্ণ ধানি জমির উপর মাছ শিকারের কারেন্ট জাল বিছিয়ে বাবুই পাখি শিকার করছে। পাশাপাশি ওই তারা গ্রামে গুজব ছড়িয়েছে যে, বাবুই পাখির মাংস খেলে বাত ব্যথা ভালো হয়। এমন গুজবকে কাজে লাগিয়ে পাখি শিকার করছে তারা। আর গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে সরলতাকে কাজে লাগিয়ে পাখি বিক্রি করছে। তিনি এসব পাখি শিকারি চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে নাসিরনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। পাখি শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার বন বিভাগের রেঞ্জার মোহাম্মদ শাহজাহান জানান, ফাঁদ পেতে বাবুই পাখি শিকার করা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। কোনোভাবেই পাখি শিকার করতে দেওয়া হবে না। খোঁজ নিয়ে অসাধু বাবুই পাখি শিকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী