‘বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল জিয়া-খালেদা-এরশাদ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ২০:১৩আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:০৪

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে একটি চক্র তার স্বপ্নকে মুছে ফেলার পাশাপাশি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু ব্যর্থ হয়েছে তারা।

তিনি বলেন, জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়া তাদের শাসনামলে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশ-বিদেশে সরকারি চাকরি দিয়েছে। এখন বড় বড় কথা বলছে তারা। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ; এই দুটিকে আলাদা করা যায় না। বঙ্গবন্ধুর সারা জীবনের ত্যাগের ফসল আজ আমরা উপভোগ করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এবং মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু এ দেশের মানুষের মুখে হাসি দেখতে চেয়েছিলেন। এ জন্য শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন এবং এই উপলক্ষে এলাকার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার আহ্বান জানান আইনমন্ত্রী।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী প্রমুখ।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম