চমেকে রাজনীতি নিষিদ্ধ, সভা-সমাবেশ না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ আগস্ট ২০২১, ০০:১৫আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০০:১৫

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে মিছিল স্লোগানসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ আগস্ট) মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ৩ মার্চ একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ সভা-সমাবেশ, মিছিল ও স্লোগান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ অবস্থায় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলেজ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জাতীয় দিবস কিংবা অন্য কোনও রাজনৈতিক কর্মসূচিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল এবং স্লোগান ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।’

এর আগে গত ৪ মার্চ মেডিক্যাল কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। ২ মার্চ কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কক্ষ ভাঙচুরের ঘটনার পর বুধবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে আবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সময় আদেশে বলা হয়েছে, যেসব ইন্টার্ন চিকিৎসক ছাত্রাবাস-ছাত্রীনিবাসে অবস্থান করছেন তাদের সিট ছেড়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় মে’২০ ও জুলাই’২০ পরীক্ষার্থী ছাড়া অন্যদের ৪ মার্চের মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে। ৫ম বর্ষের ব্লক পোস্টিংয়ে যারা অধ্যয়নরত রয়েছেন কলেজ একাডেমিক কো-অর্ডিনেটর বরাবর মুচলেকা দিয়ে হোস্টেলে অবস্থানের অনুমতি গ্রহণ করতে হবে। হোস্টেলে অবস্থানকারী ছাত্রছাত্রী পরীক্ষার প্রবেশপত্র কিংবা মুচলেকা কলেজ কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে চাইলে তা দেখাতে হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি