চট্টগ্রামে এলো আরও ৩ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ আগস্ট ২০২১, ০০:৩২আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০০:৩২

চট্টগ্রামে করোনার আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা পৌঁছেছে। শনিবার (১৪ আগস্ট) রাত ১০টায় বেক্সিমকোর ফ্রিজার ভ্যান করে এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে আসা হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, চট্টগ্রামে আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা এসেছে। টিকাগুলো গ্রহণ করেছি। তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজের টিকার মধ্যে মডার্নার এক লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের এক লাখ ৯৯ হাজার ২০০ ডোজ টিকা রয়েছে।

টিকাগুলো সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চাহিদার ভিত্তিতে পরবর্তী সময়ে টিকাগুলো নগরী ও উপজেলার টিকাদান কেন্দ্রে সরবরাহ করা হবে। আশা করছি, সোমবার থেকে আমরা নগরীতে আবারও প্রথম ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে পারবো। এবার নগরীতে সিনোফার্মের টিকা দেওয়া হবে।

এর আগে চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে প্রথম দফায় ৩১ জানুয়ারি এসেছিল চার লাখ ৫৬ হাজার ডোজ। গত ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল তিন লাখ ছয় হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে এক লাখ আট হাজার ডোজ।

এ ছাড়া দুই দফায় মডার্নার টিকা আসে। গত ১১ জুলাই প্রথম দফায় চট্টগ্রামে মডার্নার এক লাখ পাঁচ হাজার ডোজ টিকা আসে। গত ৬ আগস্ট আসে ৩৮ হাজার ৪০০ ডোজ।

সিনোফার্মের টিকা আসে তিন বার। গত ১৮ জুন প্রথম দফায় ৯১ হাজার ২০০ ডোজ এসেছিল। এরপর ১১ জুলাই দ্বিতীয় দফায় আসে ৭৮ হজার ৪০০ ডোজ। তৃতীয় দফায় গত ৬ আগস্ট আসে এক লাখ ৬৩ হাজার ২০০ ডোজ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম