ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রিকশা আরোহীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ০০:৪৯আপডেট : ১৬ আগস্ট ২০২১, ০০:৪৯

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (৪৫) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক মো. শাহজাহান মিয়া গুরুতর আহত হয়েছেন। 

রবিবার (১৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন শহরের মোড়াইল এলাকায় থাকতেন। তিনি ফুটপাতে ব্যবসা করতেন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শাহাবুদ্দিন বাজার থেকে বিভিন্ন পণ্য কেনার পর রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন সোনার বাংলা ট্রেনের সঙ্গে রিকশার ধাক্কা লাগে। এতে রিকশা আরোহী শাহাবুদ্দিন ও চালক শাহজাহান আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের স্বজনেরা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশের শহর ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন আনোয়ার বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এখন পর্যন্ত আহত রিকশাচালকের জ্ঞান ফেরেনি।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম