বিয়ে বাড়িতে আগুন লেগে ১০ লাখ টাকার ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ১৪:১৪আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৪:১৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক বিয়ে বাড়িতে আগুন লেগে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টায় উপজেলার চর হাজারী ইউনিয়নের মাইলালা বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকার।

গতকাল রবিবার ওই বাড়িতে আব্দুর রবের ছেলে আব্দুর রহিমের বিয়ে হয়। আজ দুপুরে বরপক্ষের বাড়িতে বৌ ভাতের আয়োজন করা হয়েছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এনায়েত হোসেন ছোটন জানান, আজ ভোর সাড়ে ৪টায় আব্দুর রবের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর মধ্যে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. জামিন মিয়া বলেন, প্রায় এক ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের